নিউইয়র্ক ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

  • আপডেটের সময় : ০৭:৫১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৯০ কোটি টাকা) বিক্রি হয় এটি।

স্বাভাবিক মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে গাড়িটি। নিলামে বিক্রি হওয়া নতুন কোনো গাড়ির ক্ষেত্রে এটি একটি রেকর্ড। সোথেবিজ জানিয়েছে, গাড়ি বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে। তবে বিশেষভাবে তৈরি লুসে গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করেনি নিলাম প্রতিষ্ঠানটি। মে মাসে লুসে মডেলটি উন্মোচন করে ফেরারি। গাড়িটির অনন্য ফিনিশিং, বিশেষ নকশার চাকা, কাস্টমাইজ করা ব্রেক এবং সাদা রঙের ফিনিশিং নজর কেড়েছিল। তবুও সমালোচনার মুখে পড়ে গাড়িটি। কেউ কেউ বলেন, গাড়িটি ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে সরে গেছে। ব্যাটারিচালিত হওয়া এবং পাঁচটি আসন থাকায় গাড়িটি ব্র্যান্ডটির পরিচয়ের একটি অংশ হারিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

লুসে উন্মোচনকে সাম্প্রতিক বছরগুলোতে নতুন কোনো গাড়ির অন্যতম বড় উন্মোচন হিসেবে দেখা হয়েছিল। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে প্রথম বারের মতো প্রবেশ করে ‘প্র্যান্সিং হর্স’ নামে পরিচিত ফেরারি। এ বাজারে বর্তমানে আধিপত্য বিস্তার করছে ইলন মাস্কের টেসলা ও চীনের গাড়ি নির্মাতারা। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে লুসে উন্মোচনের পরদিন গাড়িটি নিয়ে সমালোচনা শুরু হলে ফেরারির শেয়ারের দাম কমে যায়।

গাড়িটির সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো। মনতেজেমোলো বলেছিলেন, গাড়িটি ‘একটি কিংবদন্তিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে’। এক বিবৃতিতে সোথেবিজ বলেছে, এই দাতব্য নিলাম ভবিষ্যত্ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রকাশ। গাড়ির নিলামে ফেরারির গাড়িগুলো প্রায়ই সর্বোচ্চ দামের তালিকায় থাকে। ২০২৫ সালে একটি বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি ৩ সুপারকার নিলামে ২ কোটি ৬০ লাখ ডলার সংগ্রহ করেছিল। অর্থটি ফেরারির শিক্ষামূলক উদ্যোগে ব্যয় করার জন্য তোলা হয়। সে সময় নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল এটি। —বিবিসি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কোচ হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

আপডেটের সময় : ০৭:৫১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬