নিউইয়র্ক ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ

  • আপডেটের সময় : ০৪:৪৫:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো না খেললে ভালো হতো বলে মনে করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার বিশ্বাস, ৪১ বছর বয়সী এই তারকা এখনও একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে পর্তুগাল অধিনায়ক রোনালদো প্রসঙ্গে বলেন, ‘ক্রিশ্চিয়ানো এবং তার মতো চরিত্র ও উচ্চাকাঙ্ক্ষাসম্পন্ন মানুষদের আমি ভীষণ শ্রদ্ধা করি। তিনি সবার জন্যই একটি উদাহরণ। তার প্রতিভা ও অসাধারণ মানের কারণে যেকোনো মুহূর্তে তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন।’ 

স্পেনের কোচ আরও বলেন, ‘আমি চাইব তিনি যাতে না খেলেন; কিন্তু আমার বিশ্বাস তিনি খেলবেন এবং আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারকে দেখতে পাব। তবে আমরা চেষ্টা করব তাকে ও তার দলকে ছাপিয়ে যেতে।’

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভিও মনে করেন রোনালদোই তাদের শেষ ষোলো পেরোতে সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও আত্মতুষ্ট হওয়া যাবে না। এমন অসাধারণ ফুটবলারদের একটুও সুযোগ দেওয়া যায় না। তবে আমাদের ডিফেন্ডারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। দেখা যাক এই লড়াইয়ে কার শক্তি বেশি। আমি বিশ্বাস করি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ

আপডেটের সময় : ০৪:৪৫:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬