নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ‘সংখ্যা নিয়ে’ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • আপডেটের সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন মিয়ানমারের রাষ্ট্রদূত। এ সময় রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্যকে ভুল উল্লেখ করে ঢাকা জানিয়েছে, এ ক্ষেত্রে জাতিসংঘের নিবন্ধিত তথ্যই গ্রহণযোগ্য।

বিবিসি বাংলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বলেছেন, ‘মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে।’

এর আগে, শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। ওই বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠিকে ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়। এরপরই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের এই পদক্ষেপ নিল ঢাকা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোহিঙ্গাদের ‘সংখ্যা নিয়ে’ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

আপডেটের সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬