নিউইয়র্ক ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

  • আপডেটের সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও সমালোচিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। জবাবদিহিতা নিশ্চিত করার নতুন বিধান যুক্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া ইতিমধ্যেই জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন এই বিশেষায়িত বাহিনীর অন্যতম বড় সংযোজন হলো নাগরিক অভিযোগ প্রতিকার কমিটি। এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি বা অন্যায় আচরণের অভিযোগ সাধারণ নাগরিকরা করতে পারবেন। অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব হিসেবে এসআরবি পরিচালিত হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে। এর প্রধান থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন মহাপরিচালক। এর সদর দপ্তর ঢাকায় থাকলেও প্রয়োজনে দেশের যেকোনো স্থানে এর শাখা বা ইউনিট স্থাপন করা যাবে।

বাহিনীর নাম ও আইনি কাঠামো পরিবর্তিত হলেও এর মূল দায়িত্বের পরিধিতে বড় কোনো পরিবর্তন আসছে না। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে এই বাহিনী।

পাশাপাশি সদস্যদের জন্য কঠোর শৃঙ্খলাবিধি নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব অবহেলা, মাদকাসক্তি, অবৈধ অর্থ আদায় কিংবা বেআইনি কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খসড়া আইনের ওপর প্রাপ্ত মতামত পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে জাতীয় সংসদে পাস হলে র‍্যাবের বিদ্যমান আইনি ভিত্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

আপডেটের সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬