নিউইয়র্ক ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষণ খুব ভালো নয়: জামায়াতে আমির

  • আপডেটের সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মানুষকে এখন নিজেদের সুরক্ষার বিষয়েও ভাবতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি লেখেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’

পোস্টে তিনি আরও দাবি করেন, সরকার কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। ফলে জনগণকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লক্ষণ খুব ভালো নয়: জামায়াতে আমির

আপডেটের সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬