নিউইয়র্ক ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে: উয়েফা

  • আপডেটের সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, তথা আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ থাকার কথা ছিল তার। কিন্তু ফিফা এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে।

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করেছে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

তার মানে বালোগুনের বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই। নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পর।
 
বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কড়া ভাষার এক বিবৃতিতে ফিফার এমন সিদ্ধান্তকে ‘দুর্বোধ্য এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে উয়েফা। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা সীমা অতিক্রম করেছে বলেও মত উয়েফার।
 
উয়েফা জানায়, ‘অন্য যেকোনো খেলার মতো ফুটবলও কিছু নিয়মের ওপর ভিত্তি করে চলে। এই নিয়মই স্বচ্ছ প্রতিযোগিতার মূল ভিত্তি। কোনো কোনো নিয়ম ব্যাখ্যার অবকাশ রাখে, তবে এই ক্ষেত্রে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) তা নয়।’
 
সংস্থাটি আরও জানায়, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ার কারণ, মানুষ এখনও এর নিয়মের ওপর বিশ্বাস রাখে। বিশ্বকাপের মতো আসরে কিছু ঘটনা ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে।’
 
সবশেষে উয়েফা লিখেছে, ‘আমরা এমন একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
 
ফিফার সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়ামের ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ‘বালোগুনকে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে খেলার যোগ্য ঘোষণা করার সিদ্ধান্তে আরবিএফএ স্তম্ভিত। অংশগ্রহণকারী সব দলের ন্যায্য অধিকার রক্ষা এবং আমাদের খেলায় ফেয়ার প্লের মৌলিক নীতিগুলো সংরক্ষণ করার লক্ষ্যে সম্ভাব্য সব বিকল্প’ খতিয়ে দেখছি।’
 
ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ফিফা জুলাই মাসের ৫ তারিখে এপ্রিল ফুলের উদাহরণ তৈরি করেছে বলে ব্যঙ্গ করেছেন তিনি। গার্সিয়া বলেছেন, ‘আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর আজ এপ্রিল ফুল দিবস।’
 
বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান, ম্যাচের মাত্র এক দিন আগে বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারটি বিস্ময়কর। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্তটি আরও আগে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা মানসিকভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতাম।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে: উয়েফা

আপডেটের সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬