নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া ট্রাকের চাকা পাংচার, মালামাল ভর্তি ট্রাক মিললো সড়কে

  • আপডেটের সময় : ০১:২০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর থেকে ডাল ও পশুখাদ্যসহ ছিনতাই হওয়া একটি ট্রাক ফরিদপুরের সদরপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন শাহ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। 

উদ্ধার করা ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঢ-১৬-৩৬৮৩।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে আমিরাবাদ চৌরাস্তার মোড়ের পাশে মাটিতে দুই চাকা আটকে যাওয়া অবস্থায় ট্রাকটি পড়ে থাকতে দেখেন তারা। শুক্রবার রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে ঢাকা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি তিন দিন আগে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে ছিনতাই হয়েছিল। এ ঘটনায় ট্রাকের মালিক মো. হান্নান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ট্রাক ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছিনতাই হওয়া ট্রাকে ডাল ও পশুখাদ্য রয়েছে।

সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন শাহ বলেন, আমরা ট্রাক ও মালামালের কাগজপত্র যাচাইবাছাই করে কালিয়াকৈর থানায় তদন্তকারী কর্মকর্তারা কাছে হস্তান্তর করেছি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লুট হওয়া ট্রাকের চাকা পাংচার, মালামাল ভর্তি ট্রাক মিললো সড়কে

আপডেটের সময় : ০১:২০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬