নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই প্যারিস মুসলিমদের শহর হয়ে যাবে: ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:৪৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্রান্সের সাম্প্রতিক সহিংসতা ও প্রতিবাদের মূল কারণ হিসেবে আবারও অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আশঙ্কার কথা জানিয়ে তিনি ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সীমান্ত কঠোরভাবে বন্ধ করার তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে তার মূল কারণ অভিবাসন, অন্য কিছু নয়। তিনি বহু আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধের পরামর্শ দিয়ে সতর্ক করেছিলেন বলে জানান এবং মন্তব্য করেন, খুব শিগগিরই প্যারিস একটি মুসলিমদের শহরে পরিণত হতে চলেছে।

গত সপ্তাহে ফ্রান্সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত আন্দোলন চরম সহিংসতায় রূপ নেয়। ট্রাম্পের মতে পুরো বিশ্বের মানুষকে ফ্রান্সে অবাধে ঢুকতে দেওয়ার ভুলেই আজ এই সংকটের সৃষ্টি হয়েছে।

ইউরোপ যদি দ্রুত সীমান্ত বন্ধ না করে এবং প্রতিবাদকারীদের মতো অপরাধীদের বের করে না দেয় তবে মহাদেশটির ভবিষ্যৎ সমাপ্ত হয়ে যাবে বলে ট্রাম্প হুঁশিয়ারি জারি করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শিগগিরই প্যারিস মুসলিমদের শহর হয়ে যাবে: ট্রাম্প

আপডেটের সময় : ১২:৪৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬