নিউইয়র্ক ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শি জিনপিংকে টাকমাথা ঈগল উপহার ট্রাম্পের

  • আপডেটের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে শি জিনপিংকে এ উপহার দেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

নৈশভোজে ট্রাম্প বলেন, ‘আপনারা সত্যিই অসাধারণ মানুষ। বেইজিং সফরের সময় চীনের জনগণের আতিথেয়তা ছিল দারুণ। এক দশকেরও বেশি সময় পর আপনি ওয়াশিংটনে ফিরেছেন। আমরা একই সম্মান আপনাকে দেখাতে চাই।’

দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দুই দেশের নেতা হিসেবে বুঝি যে আমাদের ব্যবস্থা আলাদা। কিন্তু আমাদের জনগণের সম্পর্ক অটুট এবং আমরা কখনো এত ভালোভাবে একসঙ্গে কাজ করিনি।’

ভাষণের শেষে শি-কে টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়ে ট্রাম্প বলেন, এই পাখি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এবং আমেরিকার স্বাধীন ও উড়ন্ত চেতনার প্রতীক।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি-কে একজন অসাধারণ মার্কিন শিল্পীর তৈরি এই উপহারটি দিচ্ছি। তিনি বিশ্বের অন্যতম সেরা শিল্পী। ভাস্কর্যটি তৈরির নকশায় মেলানিয়া ও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি।’

একইসঙ্গে ভাস্কর্যটি বেইজিংয়ে ‘সুন্দর ও সম্মানজনক’ কোনো স্থানে রাখা হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

অপরদিকে শি জিনপিং বলেন, তিনি ও ট্রাম্প বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেছেন এবং ‘অনেক বিষয়ে অভিন্ন বোঝাপড়ায়’ পৌঁছেছেন। ফলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন কৌশলগত দিকনির্দেশনা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি শি।

শি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে।’ 

দুই দেশের মধ্যে সম্পর্ক পরিচালনায় ‘নতুন পদ্ধতি’ গ্রহণের আহ্বান জানান তিনি।

হোয়াইট হাউসের এই রাষ্ট্রীয় নৈশভোজ ছিল ‘ব্ল্যাক-টাই’ আয়োজন। এতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শি জিনপিংকে টাকমাথা ঈগল উপহার ট্রাম্পের

আপডেটের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬