নিউইয়র্ক ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ৩

  • আপডেটের সময় : ০২:৩০:০১ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লসনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন উপজেলার মাইজদী চা–বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লসনা এলাকায় ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির চাপায় অটোরিকশাটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সোয়া ৯টার দিকে ওই তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ৩

আপডেটের সময় : ০২:৩০:০১ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬