নিউইয়র্ক ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেটের সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অত্যাচারী ইরান আর নেই এবং তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে গেছে। আর এরজন্য তিনি মহান আল্লাহর প্রশংসা করেছেন।

বুধবার (১২ আগস্ট) ট্রুথ সোশ্যালে ইরানের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক দুরাবস্থার কথা উল্লেখ করে পোস্ট দেন ট্রাম্প। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখতে পারব। (হরমুজে) আমাদের নৌ-অবরোধকে “লৌহ দেওয়াল” হিসেবে বলা হচ্ছে। আর ইরানের এ ব্যাপারে কিছু করার নেই।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই। তাদের বাকি সেনাদের বেতন বাকি রয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পালিয়ে যাচ্ছে। আর তাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ের ‘অনিশ্চিত’। তাদের কোনো অর্থ নেই। তাদের দেশ ধ্বংস হয়ে গেছে।’

ট্রাম্প পোস্টে লিখেন, ‘ইরানের যা আছে তা হলো মিথ্যা সংবাদ আর ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইরান কথা বলে কিন্তু কাজ করে না। মধ্যপ্রাচ্যের অত্যাচারী (ইরান) আর নেই। সকল প্রশংসা আল্লাহর।’

ইরানের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধ করার পর হরমুজে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে তারা ইরানের বন্দরে যাওয়া ও আসা সব ধরনের জাহাজকে আটকে দিচ্ছে।

এরমধ্যেই ট্রাম্প জানালেন হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে রয়েছে। যদিও ইরান দাবি করে থাকে বিশ্বের গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ এখন তাদের কাছে। আর যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ খোলা হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

১৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬