নিউইয়র্ক ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে তামাকের গুদামে লাগা আগুন ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেটের সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানির একটি গুদামে লাগা আগুন টানা প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে গুদামে বিপুল পরিমাণ দাহ্য তামাক থাকায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত কোম্পানিটির গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জিরাবো, ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, সকালে গুদামের পেছনের দিকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে জিরাবো স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে জিরাবো থেকে আরও দুটি, ডিইপিজেড থেকে দুটি এবং ধামরাই থেকে একটি ইউনিট যোগ দেয়।

জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, গুদামে বিপুল পরিমাণ দাহ্য তামাক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের তীব্রতা বাড়ায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়।

আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে অনেক বাসিন্দাকে প্রয়োজনীয় মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, দুপুর সাড়ে ৩টার দিকে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং আগুন সম্পূর্ণ নেভাতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও জানান, গুদামে থাকা হাজার হাজার টন তামাক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন সম্পূর্ণ নির্বাপণের পর তদন্ত করে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর মহাখালীর কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাভারে তামাকের গুদামে লাগা আগুন ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেটের সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬