নিউইয়র্ক ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ১

  • আপডেটের সময় : ০৪:৪২:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৬৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটাগ্রাম সড়কে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা সরকার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাদশা সরকার কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী একটি বালুবাহী ট্রাক পাটাগ্রাম সড়কের আরআইএম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রথমে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ১

আপডেটের সময় : ০৪:৪২:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬