নিউইয়র্ক ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনি ধসে নিহত ৩০

  • আপডেটের সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধসের পর জীবিত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসা শ্রমিকদের একজন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে। তিনি জানান, ধসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে খনির ভেতরে আটকা পড়া অনেক শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম। 

নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই উদ্ধারকাজে অংশ নিয়েছেন।’

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনির গভীর খাদ থেকে একটি মরদেহ টেনে বের করতে দেখা যায়। নিহত ও আটকা পড়া শ্রমিকের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট স্বর্ণখনিতে ধসের ঘটনা নতুন নয়। দেশটিতে শত শত ছোট আকারের স্বর্ণখনি রয়েছে এবং এসব খনিতে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এসব খনিতে ধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনি ধসে নিহত ৩০

আপডেটের সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬