নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

  • আপডেটের সময় : ০৫:১৭:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরব গৃহকর্মীদের জন্য আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের মেয়াদে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে গৃহকর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় আরও নমনীয়তা তৈরি হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম মুসানেদের সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে।

সৌদি সংবাদপত্র ওকাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। আবশের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে।

নতুন ব্যবস্থার ফলে নিয়োগকর্তারা দীর্ঘমেয়াদি নবায়নে বাধ্য থাকবেন না। তারা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য রেসিডেন্সি ফি পরিশোধ করতে পারবেন। তিন মাস বা এর গুণিতক মেয়াদের রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে।

এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি নবায়ন সাধারণত এক বা দুই বছরের মেয়াদের মধ্যেই সীমিত ছিল।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা দেওয়া এবং পরিবার ও গৃহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সেবাটিকে আরও সামঞ্জস্যপূর্ণ করা।

এ উদ্যোগ সৌদি আরবের রেসিডেন্সি সেবা আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের চলমান পরিকল্পনার অংশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদিতে রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

আপডেটের সময় : ০৫:১৭:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬