নিউইয়র্ক ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ২

  • আপডেটের সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের জিজান প্রদেশে একটি মসজিদসহ বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, হুথিদের ছোড়া একটি মিসাইল বা ড্রোন জিজানে আঘাত হেনেছে। ইয়েমেন সীমান্তসংলগ্ন এ প্রদেশের আল-তুয়াল জেলায় হামলায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা সৌদির নাজরান প্রদেশের শারুরাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে গত মঙ্গলবার সৌদিতে সবচেয়ে বড় হামলাটি চালায় হুথিরা। এদিন তারা আবহা, খামিস মুসাইত, জাজান এবং নাজরানকে টার্গেট করে। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা কয়েকদিনের মধ্যেই ইয়েমেনি সেনাদের থেকে কয়েকশ কিলোমিটার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে। এতে করে ইয়েমেন সরকার লোহিত সাগরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এখন সরাসরি সেখানে যাওয়ার আর কোনো সুযোগ তাদের কাছে নেই।

এই অভিযানে পাঁচশর বেশি মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

হুথি ও সৌদি আরবের মধ্যে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়। এরপর গত চার বছর ধরে ওই অঞ্চল শান্ত ছিল। কিন্তু যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে আবারও শুরু হয়েছে লড়াই।

সূত্র: আলজাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ২

আপডেটের সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬