নিউইয়র্ক ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

  • আপডেটের সময় : ০৭:১২:২০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে এক বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এক অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়।

কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংস্থাটি বলেছে, ট্যাংকারে ওই বস্তুটি আঘাত হানার পর ডেকে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউকেএমটিও জানায়, হামলার পর জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি নিরাপত্তা ব্যবস্থা দ্রুত ও সফলভাবে নেওয়া হয়েছে। একইসঙ্গে লোহিত সাগরের এই কৌশলগত পথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে খবর দিতে আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। এ কারণে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: ইয়েনি শাফাক

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

আপডেটের সময় : ০৭:১২:২০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬