নিউইয়র্ক ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হামলা, ঝুঁকির মুখে বৈশ্বিক ৪ শতাংশ তেল সরবরাহ

  • আপডেটের সময় : ০৫:০৪:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে তেল সরবরাহের প্রধান পাইপলাইনটি আগামী কয়েক দিনের মধ্যে চালু করতে না পারলে সৌদি আরবের রপ্তানিযোগ্য তেলের মজুত শেষ হয়ে যাবে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে চার শতাংশ পর্যন্ত ঘাটিত তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন সৌদি তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।

সৌদি সরবরাহ আরও হ্রাস পেলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও ঘনীভূত হবে, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে জ্বালানির মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছে দিয়েছে, মুদ্রাস্ফীতি বাড়িয়েছে এবং মার্কিন বন্ডের সুদের হার ২০০৮ সালের আর্থিক সংকটের পর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

গত শুক্রবার ড্রোন হামলার কারণে রিয়াদ তাদের বিশাল ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন বন্ধ করতে বাধ্য হলেও ক্ষতির পরিমাণ বা কতদিন এটি বন্ধ থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যে বিভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন হিসাব দিয়েছে। একটি সূত্রের মতে ক্ষতি মেরামত করতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, অন্যদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এটি দ্রুত মেরামত করা সম্ভব এবং কাজ চলাকালেই আংশিকভাবে তেল পাম্পিং পুনরায় শুরু করা যেতে পারে।

উপগ্রহ থেকে নেওয়া ছবিতে হামলার আগে ও পরে পাইপলাইনের স্পষ্ট দৃশ্য দেখা গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরবে হামলা, ঝুঁকির মুখে বৈশ্বিক ৪ শতাংশ তেল সরবরাহ

আপডেটের সময় : ০৫:০৪:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬