নিউইয়র্ক ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ, ২ তরুণ গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০২:৩১:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রংপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালমান (২০) ও স্বপ্ন (২১)। তারা দুজনেই শিক্ষার্থী।

মামলার এজাহারের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সঙ্গে আগে থেকেই সালমানের পরিচয় ছিল। সেই সূত্রে গত ২ সেপ্টেম্বর মেয়েটিকে কৌশলে বন্ধু স্বপ্নের ফাঁকা বাড়িতে নিয়ে যান সালমান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাতে ব্যর্থ হয়ে গোপনে মেয়েটির আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি।

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বার্তা পাঠিয়ে নিয়মিত ব্ল্যাকমেল করা হতে থাকে। সবশেষে ওই ছাত্রীর মায়ের মুঠোফোনে ধারণকৃত ভিডিও পাঠিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করেন সালমান।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলেই আসামিদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ওই আদালতে হাজির হয়ে ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে ভুক্তভোগী শিক্ষার্থী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ, ২ তরুণ গ্রেপ্তার

আপডেটের সময় : ০২:৩১:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬