নিউইয়র্ক ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী

  • আপডেটের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারত স্বার্থহীনভাবে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তা সাধুবাদ জানাবে। তবে কোনো আমন্ত্রণের পেছনে স্বার্থ থাকলে বাংলাদেশ তাতে এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী

আপডেটের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬