নিউইয়র্ক ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের বিমানভাড়া কমছে

  • আপডেটের সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা  কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বেসরকারি, অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হজযাত্রীদের বিমানভাড়া কমছে

আপডেটের সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬