নিউইয়র্ক ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেটের সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতদের মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হচ্ছেন ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) ও দক্ষিণগ্রাম ইনাতগঞ্জের কাশেম মিয়া (৫০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যবসায়ী পিকআপে করে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। বড়চর এলাকায় পৌঁছালে পিকআপটির সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান মশহুদ আহাম্মদ। পরে বাসটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়া মারা যান। বর্তমানে পিকআপচালকসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬