নিউইয়র্ক ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৪১ রান করেও বাংলাদেশকে ২৫ রানে হারালো জিম্বাবুয়ে

  • আপডেটের সময় : ০৮:৩৫:২২ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১১৬ রানে। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটিকে ২৫ রানের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

সোমবার (৬ জুলাই) হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নাহিদ রানার তোপের মুখে পড়ে। মাত্র ৭০ রানেই তারা ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে ছিল। সেখান থেকে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরির ৬৩ রানের জুটিতে ১৪১ রানের সম্মানজনক সংগ্রহ পায় জিম্বাবুয়ে। নিয়ামহুরি সর্বোচ্চ ৩৩ রান করেন।

নাহিদ রানা এই ম্যাচে ২১ রানে ৬ উইকেট শিকার করে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারের নতুন ইতিহাস গড়েন। কিন্তু দলীয় ব্যাটিং ব্যর্থতায় সেই অর্জন ম্লান হয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ১৭ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ৪৯ রানের একটি জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে হৃদয় ও মোসাদ্দেক হোসেন দ্রুত আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

শেষদিকে জিম্বাবুয়ের পেসারদের বোলিং তোপে ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্স ৩টি করে উইকেট নেন। এছাড়া নিয়ামহুরি ও মুজারাবানি পান দুটি করে উইকেট। টেস্টে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজের শুরুটাও বাংলাদেশের জন্য হতাশাজনক হলো।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে পেনাল্টি মিসের ‘লজ্জার’ রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৪১ রান করেও বাংলাদেশকে ২৫ রানে হারালো জিম্বাবুয়ে

আপডেটের সময় : ০৮:৩৫:২২ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬