নিউইয়র্ক ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো

  • আপডেটের সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ প্রান্তে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও তাকে ঘিরে চলে আলোচনা-সমালোচনা। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নিয়মিতই প্রশ্ন উঠে। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন তিনি। বরং সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।

রোনালদো বলেন, “আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।”

রোনালদো জানান, এমন আলোচনা ও সমালোচনার সঙ্গে তিনি বহু আগেই মানিয়ে নিয়েছেন, “এসবের সঙ্গে আমি পুরোপুরি অভ্যস্ত।”

বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা অর্জনকে এক করে দেখতে নারাজ ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, একটি শিরোপা তার ক্যারিয়ারের মূল্য নির্ধারণ করতে পারে না। তিনি বলেন, “বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।”

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো

আপডেটের সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬