নিউইয়র্ক ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার

  • আপডেটের সময় : ০১:২১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মারা গেছেন জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা। সোমবার (১২ অক্টোবর) হারারেতে ৩৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

এক বিবৃতিতে সারাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। তারা জানিয়েছে, গত মার্চে একটি চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারাহ।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন সারাহ। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও দেশের প্রতিনিধিত্ব করেন সাবেক এই পেসার। পরে আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করেন সারাহ।

২০২২ সালে আইসিসির আম্পায়ার উন্নয়ন প্যানেলে জায়গা পান সারাহ। তার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয় ২০২৩ সালের ২ সেপ্টেম্বর। একই বছরের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনালে আম্পায়ারিং করেন সারাহ। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা প্রথম জিম্বাবুইয়ান নারী আম্পায়ার হন তিনি।

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় নারী ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করেন সারাহ। ২০২৫ সালের বিশ্বকাপে ইতিহাস গড়া সর্ব-মহিলা ম্যাচ অফিশিয়াল প্যানেলের সদস্য ছিলেন তিনি।

সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ৬৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন সারাহ। এর মধ্যে ছিল ৪২টি নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১১টি নারী ওয়ানডে আন্তর্জাতিক ও ১০টি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার

আপডেটের সময় : ০১:২১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬