নিউইয়র্ক ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাইটক্লাবে পুলিশের হাতে আটকের পর দল থেকে বাদ ইংলিশ পেসার

  • আপডেটের সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামার আগে টালমাটাল অবস্থায় ইংল্যান্ডের ক্রিকেট। শনিবার (২২ আগস্ট) ডার্বিশায়ারের এক নাইটক্লাবে মারামারি করে পুলিশের হাতে আটক হন ব্রাইডন কার্স। যার কারণে দল থেকে বাদ পড়েছেন এই ইংলিশ পেসার। 

ডার্বিশায়ার কনস্ট্যাবুলারির এক মুখপাত্র বলেন, ‘শনিবার রাতে (২২ আগস্ট) ডার্বি শহরের কেন্দ্রে মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণের সন্দেহে ৩০ বছর বয়সী বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়। কারণ, তিনি সেই এলাকা ছেড়ে যেতে রাজি হচ্ছিলেন না।’

কার্সের ঘটনার প্রেক্ষিতে রোববার (২৩ আগস্ট) রাতেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘটনাটি তদন্ত করার নিশ্চয়তা দেয় এবং বিষয়টি স্বাধীন ক্রিকেট রেগুলেটরের কাছে পাঠায়। এখন ক্রিকেট রেগুলেটরও ইংল্যান্ডের ক্রিকেটারের আচরণ তদন্ত করবে বলে জানিয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) ইসিবি কার্সের বিকল্প খেলোয়াড়ের নামও জানিয়ে দিয়েছে। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, ‘তদন্ত চলা অবস্থায় এবং ঘটনার সম্পূর্ণ তথ্য পাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় টেস্টের দলে ব্রাইডন কার্স থাকছেন না। তার পরিবর্তে সনি বেকারকে দলে নেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নাইটক্লাবে পুলিশের হাতে আটকের পর দল থেকে বাদ ইংলিশ পেসার

আপডেটের সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬