নিউইয়র্ক ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম

  • আপডেটের সময় : ১২:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঝুলে আছে ভারতের বাংলাদেশ সফর। বিভিন্ন সময়ে সিরিজটি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে এবার ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে।

২০২৬-২৭ মৌসুমে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে ভারত বাংলাদেশ সফর করবে, এমন আশাবাদী বিসিবি। চলতি মাসের শুরুতে অবশ্য তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন, সফরটি আবারও স্থগিত হতে পারে।তবে এবার সিরিজটি নিয়ে ইতিবাচক বিসিবি বস। ভারতের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে, উভয় ক্রিকেট বোর্ডই আলোচনা করছে। এটি একটি ফলপ্রসূ আলোচনা এবং আমি আশাবাদী যে এটি অনুষ্ঠিত হবে।’ বিসিসিআইয়ের কাছ থেকেও বিসিবি ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানা গেছে। ফলে আগামী বছরের শুরুতেই ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবি গত ২ জানুয়ারি ভারতের এই সফরের ঘোষণা দিয়েছিল। তবে ঘোষণার কয়েক দিন পরই আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। এর প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়।

চলতি মাসের শুরুতে বিসিবির নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেন। ভারত-বাংলাদেশের এই সাদা বলের সিরিজটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। বিসিবি চলতি বছরের শুরুতে সফরটি নিশ্চিত করলেও এখন পর্যন্ত এর চূড়ান্ত সময়সূচি নিয়ে দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম

আপডেটের সময় : ১২:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬