নিউইয়র্ক ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

  • আপডেটের সময় : ১০:১০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়ার পাহাড়ে বরফধসের ঘটনায় অন্তত ১১ জন পর্বতারোহী নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ চূড়া মাউন্ট মিঝিরগিতে রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই বরফধস ঘটে। সে সময় ৩৩ জনের পর্বতারোহীর একটি দল ওই এলাকায় অবস্থান করছিল।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে বাকি ছয়জনের পরিণতি এখনও জানা যায়নি।

উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ৫০ জনেরও বেশি জরুরি কর্মী নিয়োজিত থাকলেও দুর্গম ভূখণ্ড এবং পুনরায় বরফধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

গাড়ি নয়, ইসরায়েলের সামরিক সরঞ্জাম তৈরি করবে ভক্সওয়াগন

ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, শিশুসহ ৭ নিহতের দাবি

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

আপডেটের সময় : ১০:১০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬