নিউইয়র্ক ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৩ নারীকে ফেরত নিলো বিএসএফ

  • আপডেটের সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের উদ্দেশ্যে আনা তিন নারীকে শেষ পর্যন্ত ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে। অন্যদিকে ভারতীয় অংশেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি, স্থানীয় সূত্র ও বাসিন্দাদের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া সীমান্তে প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোলাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকার আলো নিভিয়ে দেয় বিএসএফ। পরে পুশ ইনের জন্য আনা তিন নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে একই সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৯ নম্বর উপপিলার এলাকায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা আটজন নারী-পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে পাঁচজন ট্রেনে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ তিন নারীকে পুশ ইনের চেষ্টা করলেও সীমান্ত এলাকার স্থানীয়দের সহায়তায় তাদের আবার শূন্যরেখায় ফেরত পাঠানো হয়। পরে ওই তিন নারী ভারতের সীমান্তের শূন্যরেখায় প্রায় ২০ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করেন।

ঘটনার পর শনিবার দুপুরে প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে পুশ ইনের জন্য আনা তিন নারীকে দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। জবাবে বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

পরে শনিবার দিবাগত রাতেই বিএসএফ ওই তিন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক খুদে বার্তায় তিন নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৩ নারীকে ফেরত নিলো বিএসএফ

আপডেটের সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬