নিউইয়র্ক ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ নিহত ৪

  • আপডেটের সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্মন রায়ের ছেলে মিথিলা (ভ্যান) চালক পরিমল বর্মন রায় (৪০), পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০), তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)।

এ সময় প্রতিমার আহত যমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন।

আহত ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, পরিবারের সদস্যরা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল ট্রাকটি।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মিথিলাটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। ফায়ার সার্ভিস, পুলিশ এসে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী জানান, আহতদের প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা ওসি মো. হাবিবুল্লা হাবিব বলেন, মিথিলায় করে একটি পরিবার বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার সময় চালক ও তার সহকারী ট্রাকটি রেখে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া চলমান আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ নিহত ৪

আপডেটের সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬