নিউইয়র্ক ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন-শি জিনপিং হাতে হাত রাখলেন, ঐক্যের বার্তা

  • আপডেটের সময় : ০৪:১২:১২ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে চলছে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলন। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের এক পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিন নেতার এই দৃশ্যকে অনেকেই বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা হিসেবে দেখছেন।

চলতি মাসের শুরুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনেও তিনজনের মধ্যে এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গিয়েছিল। বিশ্বজুড়ে নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ব্রিকস সম্মেলনে তাদের একসঙ্গে উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রায় সাত বছর পর ভারতে এসেছেন শি জিনপিং। ২০১৯ সালে তিনি শেষবার দেশটিতে গিয়েছিলেন। এরপর ২০২০ সালে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। সেই ঘটনার পর সম্পর্ক অনেকটাই অবনতি হয়। তবে গত বছর সীমান্ত উত্তেজনা কমাতে সেনা সরানোর বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এই সফরে এসেছেন।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ইরান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মিসর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়ার নেতারাও অংশ নিচ্ছেন। সম্মেলনে অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন-শি জিনপিং হাতে হাত রাখলেন, ঐক্যের বার্তা

আপডেটের সময় : ০৪:১২:১২ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬