নিউইয়র্ক ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

  • আপডেটের সময় : ০১:১৫:২০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লা লিগায় হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে রিয়ালের জয়ে অবদান রাখেন।

এরইমধ্যে একাধিকবার নিজের ব্যালন ডি’অর পাওয়া নিয়ে জোরালো সম্ভাবনার কথা বলেছেন কিলিয়ান এমবাপে। যা নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তবে মাঠে সেই চাপে মনোযোগটা হারাননি এই ২৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ২০১৬ সালের পর তিনি প্রথম ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৭ মিনিটেই গোল ও অ্যাসিস্ট করলেন।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে হোসে মরিনিয়োর দল প্রায় সবদিক থেকেই এগিয়ে ছিল। প্রথমার্ধেই ভায়েকানোর জালে তিন গোল দিয়ে যেন নির্ভার হয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। বিরতির পর সেভাবে ছন্দ দেখাতে পারেনি। বরং গোলবার সামলাতে ব্যস্ত ছিলেন রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাদের পক্ষে এমবাপের জোড়া ছাড়াও একটি করে গোল দিয়েছেন আলভারো কারেয়াস ও জুড বেলিংহ্যাম। ভায়েকানো সার্জিও কামেলোর গোলে ব্যবধান কমায়।

শুরু থেকেই সফরকারী ভায়েকানোর রক্ষণে ত্রাস ছড়াতে থাকে মরিনিয়োর শিষ্যরা। এমবাপের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর ১৩ মিনিটে কারেয়াস বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন। সেই পেনাল্টিতে ঠাণ্ডা মাথার স্পটকিকে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। তিন মিনিটের ব্যবধানে এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কারেয়াসই এবার স্কোরশিটে নাম তুললেন। 

এরপর ভিনিসিয়ুস জুনিয়রের একটি জোরালো শট ঠেকান ভায়েকানো গোলরক্ষক। 

প্রথমার্ধের ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আসে বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। বিরতির ঠিক আগে এমবাপ্পের শক্তিশালী শট পোস্টে না লাগলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সার্জিও কামেলো গোল করে রায়োকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে এরপর আর স্বাগতিকদের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে রিয়াল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে রিয়ালের চতুর্থ গোল। আরদা গুলেরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ষষ্ঠ এবং সবমিলিয়ে সপ্তম গোল করলেন এমবাপে।

রায়ো ভায়েকানোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচে ১৪তম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন জুড বেলিংহাম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

আপডেটের সময় : ০১:১৫:২০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬