নিউইয়র্ক ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে থাকা-খাওয়া নিয়ে চিন্তিত নন কোচ সালাউদ্দিন

  • আপডেটের সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ পুরুষ এবং নারী ক্রিকেট দল। আবাসনসহ অন্যান্য সুবিধা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছিল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো। তবে বাংলাদেশের কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

জাপানের আইচি-নাগোয়া ক্রিকেট মাঠে আয়োজনের সুযোগ-সুবিধা ও আবাসন নিয়ে নানা আলোচনা থাকলেও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না সালাউদ্দিন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘আবাসন নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। গেমস ও এশিয়ান গেমস ভিলেজে অন্যান্য অ্যাথলেটরা যে সুবিধা পাবেন, আমরাও সেটাই পাব। ক্রিকেট দল হিসেবে আমাদের আলাদা থাকতে হবে, এমনটা আমরা ভাবছি না। আমরা নিজেদের অ্যাথলেট হিসেবেই ভাবি। তারা আমাদের রাস্তায় ফেলে রাখবে না। থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা থাকবে। তাই এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।’

এবারের প্রতিযোগিতাটি নকআউট হওয়ায় ভুলের সুযোগ খুব কম দেখছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা আগামীকাল (১৩ সেপ্টেম্বর) থেকে প্রস্তুতি শুরু করব। বেশ কয়েকজন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকায় (বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে) আছে। সামনে আমাদের অনেক ব্যস্ত সফর, তাই তাদের সামগ্রিক ফিটনেসের দিকেও নজর রাখতে হবে।’

খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির কথাও আলাদাভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তাদের মানসিক অবস্থারও যত্ন নিতে হবে। এর আগে আমরা ভিন্ন একটি ফরম্যাটে খেলেছি। তাই যত দ্রুত সম্ভব এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর আমরা গুরুত্ব দেব। আবাসন নিয়ে ভাবার চেয়ে আমার মূল চিন্তা হলো, ছেলেরা কীভাবে টুর্নামেন্টে ভালো খেলতে পারে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারে। কারণ এটি একটি নকআউট প্রতিযোগিতা।’

এশিয়ান গেমসের প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরে সালাউদ্দিন বলেন, ‘নকআউট টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টিতে যেকোনো দলই জিততে পারে। অন্য দলগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না। আমার মনে হয়, অ্যাসোসিয়েট সদস্যদের বেশিরভাগ দলই এই ফরম্যাটে বেশি খেলে। ফলে এই জায়গায় তাদের কিছুটা সুবিধা রয়েছে। আমাদের প্রায়ই এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে হয়। তাই টি-টোয়েন্টিতে কাউকেই হালকাভাবে নেওয়া যাবে না। প্রতিটি ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেই খেলতে হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এশিয়ান গেমসে থাকা-খাওয়া নিয়ে চিন্তিত নন কোচ সালাউদ্দিন

আপডেটের সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬