নিউইয়র্ক ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

  • আপডেটের সময় : ০২:০১:০৪ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে সীমান্তে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির এক খবর জানিয়েছেন খামা প্রেস।

তালেবান কর্মকর্তারা জানান, কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামের বসতবাড়িতে রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান প্রথম হামলা চালায়। এতে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারান। এরপর ভোর চারটার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলায় খালি দোকান ও পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তান সামরিক বাহিনী সোমবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। সম্প্রতি খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সেনা অভিযান জোরদার করেছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানের অভ্যন্তরে থাকা আস্তানা থেকে তৎপরতা চালাচ্ছে, যা কাবুল প্রশাসন শুরু থেকেই অস্বীকার করে আসছে।

হামলার আগের দিন খাইবার পাখতুনখাওয়ার হাংগু জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হন। একই সঙ্গে কোহাটের সাম্প্রতিক হামলার নেপথ্যে আফগানিস্তান থেকে আসা সশস্ত্র গোষ্ঠী জড়িত ছিল বলে দাবি করে ইসলামাবাদ।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত পারের এই হামলাগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে। আফগান তালেবান এসব হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, অন্যদিকে পাকিস্তান দাবি করছে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: খামা প্রেস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

আপডেটের সময় : ০২:০১:০৪ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬