নিউইয়র্ক ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, তবুও হারলো মায়ামি

  • আপডেটের সময় : ০২:১৬:০৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আবারও মেসি ম্যাজিক। ফ্রি কিক থেকে বাঁ পায়ে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে কলাম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজ পেনাল্টি থেকে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন।

এরপর ৩৩ মিনিটে ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূর থেকে মেসি একটি বাঁকানো ফ্রি-কিক নেন। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে, ক্রসবারের নিচ দিয়ে ও পেছনের পোস্টের ভেতর দিয়ে সাইড-নেটে জড়িয়ে গেলে স্কোর ১-১ হয়। 

বিরতির পর মেসি আরও দুবার লক্ষ্যে শট নেন, কিন্তু কোনোটিই গোল হয়নি। অন্যদিকে ম্যাচজুড়ে আক্রমণে অনেক বেশি সক্রিয় ছিল কলাম্বাস। পুরো ম্যাচে তারা ১৪টি শট নেয়, মায়ামির শট মাত্র ৫টি। লক্ষ্যে শটও কলাম্বাসের ছিল বেশি—৭টি, মায়ামির ৩টি।

মায়ামির গোলরক্ষক চারটি সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনজুরি সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শট ঠেকাতে পারেননি তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলাম্বাস।

এর ঠিক দুই মিনিট আগে বড় ধাক্কা খায় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস। ফলে ম্যাচের শেষটা ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।

চলতি মৌসুমে এটি মায়ামির দ্বিতীয় হার। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন এমএলএসের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে মায়ামি। অথচ কয়েক সপ্তাহ আগেও দলটি ছিল দ্বিতীয় স্থানে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, তবুও হারলো মায়ামি

আপডেটের সময় : ০২:১৬:০৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬