নিউইয়র্ক ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫তম সেঞ্চুরিতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি 

  • আপডেটের সময় : ০২:১৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবে একাই ছিলেন শচীন টেন্ডুলকার। অভিজাত সেই ক্লাবে এবার ঢুকে পড়লেন শচীনের স্বদেশি বিরাট কোহলি। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন ভারতের এই মহাতারকা। 

রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম সেঞ্চুরি করেছেন কোহলি। ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থেকেন তিনি। এই ইনিংস খেলার পথে ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। 

৩৭৭ ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রান করেছিলেন শচীন। তবে মাত্র ৩০৩ ইনিংসেই এই কীর্তি গড়েছেন কোহলি। অর্থাৎ ভারতের কিংবদন্তি ব্যাটারের চেয়ে ৭৪ ইনিংস কম খেলেই এই মাইলফলক ছুঁয়েছেন বিরাট।

ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় অবশ্য শচীনের কাছাকাছি এখনো পৌঁছাতে পারেননি কোহলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮ হাজার ৪২৬ রান করে শীর্ষে থেকে গেছেন শচীন। অন্যদিকে ১৪ হাজার ২৩৪ রান নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর এখন শুধু ওয়ানডেতেই খেলছেন কোহলি। সম্প্রতি সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৭ বিশ্বকাপই হতে পারে ওয়ানডের মঞ্চে তার শেষ বিশ্বকাপ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৫৫তম সেঞ্চুরিতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি 

আপডেটের সময় : ০২:১৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬