নিউইয়র্ক ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটকে গেলেন রাবাদা, তিন বছর পর টেস্টে নরকিয়া

  • আপডেটের সময় : ০১:১১:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কাগিসো রাবাদাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ এই পেসারের। তার জায়গায় প্রায় সাড়ে তিন বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন এনরিখ নরকিয়া।

অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রাবাদা। মে মাসের শেষ দিকে আইপিএল খেলার পর আর কোনো ম্যাচে নামেননি তিনি। গত বছরের অক্টোবরে পাকিস্তান সফরের পর থেকে কোনো টেস্টও খেলেননি এই পেসার।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অবশ্য বোলিংয়ে ফিরেছিলেন রাবাদা।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিংসমিডেও অনুশীলন করেন তিনি। তবে টেস্টে ফেরার জন্য তাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন,‘আমরা সতর্কতার পথ বেছে নিয়েছি এবং তাকে (রাবাদা) আরও কয়েকটি দিন সময় দিয়েছি, যাতে সে শতভাগ ফিটনেসের যতটা সম্ভব কাছাকাছি যেতে পারে।’

দ্বিতীয় টেস্টে রাবাদার খেলা প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, ‘আমরা আমাদের মেডিকেল দলের ওপর আস্থা রাখছি। তারা তাকে আমাদের প্রয়োজনীয় অবস্থায় নিয়ে যাবে। তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে রাবাদাকে ছাড়পত্র দেয়নি। সে এখন তাদের পর্যবেক্ষণে আছে। যখনই সে ছাড়পত্র পাবে, আমরা আশা করি সে একাদশে থাকবে।’

রাবাদা জায়গায় ২০২৩ সালের মার্চের পর প্রথমবার টেস্ট খেলবেন গতিময় পেসার এনরিখ নরকিয়া। দীর্ঘদিন লাল বলের ক্রিকেটের বাইরে থাকা নরকিয়া এখন আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতেও নেই। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ডেভিড ডেডিংহ্যাম, টেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস, উইয়ান মুল্ডার, কাইল ভেরেইনে, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, সিমোন হার্মার ও এনরিখ নরকিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ছিটকে গেলেন রাবাদা, তিন বছর পর টেস্টে নরকিয়া

আপডেটের সময় : ০১:১১:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬