নিউইয়র্ক ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে’

  • আপডেটের সময় : ০২:১৭:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইশরাকের ঘটনাতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা সামনে এসেছে।

তিনি বলেন, মাদক নির্মূলে নিয়োজিত সংস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করলেও তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ইশরাকের পদত্যাগের বিষয়টি কি শুধু অস্ত্র সামনে আনার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে, তা নিয়েও প্রশ্ন আছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে।

আখতার হোসেন আরও বলেন, শুধু লোকদেখানো পদক্ষেপ বা ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে’

আপডেটের সময় : ০২:১৭:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬