নিউইয়র্ক ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : ১২:১১:২২ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত শক্তি। তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত বা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।’

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধের বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে রয়েছেন, তা বিবেচনার সুযোগ নেই। আইনের চোখে সবাই সমান।

এদিকে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ১২:১১:২২ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬