নিউইয়র্ক ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা মানসিক হাসপাতালেও দালালের দৌরাত্ম্য, চারজনের কারাদণ্ড

  • আপডেটের সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে চার দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস আলী (২৫), তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন (৪৭), চাঁদ আলীর ছেলে মাসুদ রানা (৪৫) এবং কিসমত প্রতাপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সুজন আলী (২৬)।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল পুলিশের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাবনা মানসিক হাসপাতালেও দালালের দৌরাত্ম্য, চারজনের কারাদণ্ড

আপডেটের সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬