নিউইয়র্ক ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপের টিকিটের জন্য হাহাকার, আবেদন ১২ কোটি পার

  • আপডেটের সময় : ১২:৪২:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিট ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। ব্যালট প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টিকিট আবেদনের সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গেছে।

আইসিসির তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পেতে মোট ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। বিশ্বের ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। এরই মধ্যে ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে। আফ্রিকা মহাদেশ থেকেও ব্যাপক সাড়া মিলেছে। 

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরের টিকিটের প্রতি ভক্তদের আগ্রহ শুধু হাই-প্রোফাইল ম্যাচেই সীমাবদ্ধ নেই। 

এ পর্যন্ত বিভিন্ন ম্যাচের জন্য মোট ৩ কোটি ২৫ লাখেরও বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। তিন আয়োজক দেশের যৌথ আবেদন আফ্রিকার ক্রিকেটপ্রেমীদের মধ্য থেকেই এসেছে প্রায় ১ কোটি ৪৯ লাখের বেশি।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪১টি ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখেরও বেশি আবেদন। দেশটির নিজেদের ১১টি ম্যাচের (সুপার সেভেনসহ) টিকিটের আবেদন সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখ।

অন্যদিকে, জিম্বাবুয়ের ম্যাচগুলোর জন্য আবেদনের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ অতিক্রম করেছে। ভিক্টোরিয়া ফলসের নতুন ‘মোসি-ও-তুনিয়া’ আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার ম্যাচটি ঘিরে জিম্বাবুয়েতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে; এই একটি ম্যাচের জন্যই ৩৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

নামিবিয়ার উইন্ডহুকে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ৬টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি আবেদন করা হয়েছে। এর মধ্যে ৮ অক্টোবরের ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি—যার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৯ লাখ।

তবে টুর্নামেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হিসেবে যথারীতি শীর্ষস্থান দখল করেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ১০ অক্টোবর জোহানেসবার্গে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকিট পাওয়ার জন্য আবেদন পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই শহরের একই ভেন্যুতে ২১ নভেম্বরের ফাইনাল ম্যাচের জন্য আবেদন এসেছে প্রায় ৭৯ লাখ।

আইসিসির ইভেন্ট ও ক্রিকেট অপারেশনস প্রধান গৌরব সাক্সেনা বলেন, ‘এমন সাড়া পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। ২৪ বছর পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, বৈশ্বিক এই চাহিদাই তা প্রমাণ করে।’

আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (সিএটি সময়) পর্যন্ত টিকিট ব্যালটের নিবন্ধন খোলা থাকবে। দর্শকরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে নিখরচায় আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ম্যাচের চাহিদা সহজলভ্য টিকিটের চেয়ে বেশি হলে লটারির (র্যান্ডমাইজড ব্যালট) মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং ইমেইলের মাধ্যমে তাদের ক্রয়ের প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে।

২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে ১৪টি দলের অংশগ্রহণে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। এর মাধ্যমে নামিবিয়া প্রথমবারের মতো জ্যেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০২৭ বিশ্বকাপের টিকিটের জন্য হাহাকার, আবেদন ১২ কোটি পার

আপডেটের সময় : ১২:৪২:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬