নিউইয়র্ক ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন

  • আপডেটের সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। পাশাপাশি এ কমিটিতে সদস্য হিসেবে আরও চার জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী।

গত রোববার (১ নভেম্বর) কমিটি বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

কমিটির বাকি সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।

পাশাপাশি ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

জানা যায়, কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়াও অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন

আপডেটের সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬