নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

  • আপডেটের সময় : ১২:১২:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবা নিয়ে একটি সমাধানে পৌঁছাতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমোদন দেবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ 

কিউবার পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির অবস্থা অত্যন্ত খারাপ। কার্যত এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

কিউবা নিয়ে পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসাও করেন ট্রাম্প। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। ট্রাম্প বলেন, কিউবা নিয়ে কিছু করার ব্যাপারে রুবিওরও আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া কিউবানদের জন্য তিনি কিছু করতে চান। এসব মানুষ নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

আপডেটের সময় : ১২:১২:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬