নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশিতে পাখির ডাক নকল করে রাতের আঁধারে চলছে অতিথি শিকার

  • আপডেটের সময় : ১২:২৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শীতের আগমনে বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার ও অনুকূল পরিবেশের সন্ধানে আসা এসব পাখি শিকারিদের ফাঁদে পড়ছে। বাঁশি ও বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে পাখির ডাক নকল করে রাতের আঁধারে চলছে পাখি শিকার। পরে এসব পাখি বিক্রি হচ্ছে বিভিন্ন হাটবাজারে।

সরেজমিনে জানা গেছে, চিতলমারী ও মোল্লাহাটের বিভিন্ন বিলে অবাধে চলছে অতিথি পাখি শিকার। রাতের আঁধারে নানা ধরনের ফাঁদ ও জাল পেতে পাখি ধরছেন শিকারিরা। চিতলমারীর চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়ের কুল ও গোদাড়া বিল এবং মোল্লাহাটের কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা, চান্দের হাট ও কেন্দুয়াল এলাকার গভীর বিলে এভাবে পাখি শিকার করা হচ্ছে।

কেন্দুয়া বিলপাড়ের বাসিন্দা নির্মল মণ্ডল জানান, শিকারিরা বিশেষ বাঁশির মাধ্যমে অবিকল পাখির ডাক নকল করেন। রাতে বিলে ছোট ছোট শামুক, শাপলার ফল ও পোকামাকড় খেতে আসার সময় পাখিরা ওই ডাক শুনে পানিতে নামতে যায়। তখনই ফাঁদে আটকা পড়ে।

শিকারিদের ফাঁদে বালিহাঁস, বিভিন্ন প্রজাতি ও রঙের হাঁস, কালদিগুড়ি, বুরে ও কালকুচসহ নানা প্রজাতির পাখি ধরা পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, অবাধে পাখি নিধন চললেও তা দেখার কেউ নেই। শিকার করা পাখি ফলতিতা, কেন্দুয়া, চান্দের হাট, কোদালিয়া, নালুয়া, কলিগাতী ও বাকেরগঞ্জসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তারা জানান, বন বিভাগ ও প্রশাসন পাখি সংরক্ষণে এগিয়ে না এলে ভবিষ্যতে এ অঞ্চলের বিলগুলোতে অতিথি পাখির আনাগোনা কমে যেতে পারে।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদীজা আক্তার জানান, গত ১০ নভেম্বর বিকেলে তিনি প্রশাসনের লোকজন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারের ফাঁদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। পরদিন সকালে উদ্ধার করা প্রায় আট কেজি সুতার তৈরি ফাঁদ উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাঁশিতে পাখির ডাক নকল করে রাতের আঁধারে চলছে অতিথি শিকার

আপডেটের সময় : ১২:২৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬