নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের বাইরে যেতে লাগবে ভিসা, ১৪ ঘণ্টা আটকে রইলো তরুণী

  • আপডেটের সময় : ০১:০২:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিল্লিতে ১৪ ঘণ্টার দীর্ঘ লেওভার, হাতে থাকা এই বাড়তি সময়ে শহরটি ঘুরে দেখা ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার দারুণ সুযোগ ভেবেছিলেন লন্ডনগামী এক নারী পর্যটক। হংকং থেকে যাত্রা করা ওই পর্যটক এমন পরিকল্পনা থেকেই এই ফ্লাইটটি বুক করেছিলেন। কিন্তু দিল্লি পৌঁছানোর পর জানতে পারেন, ভিসা না থাকায় বিমানবন্দরের সীমানা পেরোনোরই কোনো সুযোগ নেই তার।

ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি হংকং থেকে লন্ডনের ফ্লাইট বুক করেছিলাম দিল্লিতে ১৪ ঘণ্টার লেওভারসহ, কারণ ভেবেছিলাম একটা দিন শহরটা দেখা দারুণ হবে।’

তিনি বলেন, ‘আজ সকালে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমি জানতাম না, লেওভারে একদিনের জন্য বিমানবন্দরের বাইরে যেতে চাইলেও ভিসা লাগে। ফলে দিল্লিতে ঘুরে দেখার পরিকল্পনা বদলে গেল বিমানবন্দরে ১৪ ঘণ্টা কাটানোর ম্যারাথনে। এখন আমি দিল্লি বিমানবন্দরে ১৪ ঘণ্টা আটকা, আর সময় কাটানোর জন্য বেরিয়ে পড়ছি।’

ডিপারচার বোর্ডের দিকে তাকিয়ে না থেকে তিনি অপ্রত্যাশিত এই অবস্থানের সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্রথম আবিষ্কার বিমানবন্দরের ভেতরে একটি ম্যাসাজ পার্লার। যাত্রার আগে হংকং বিমানবন্দরের মেঝেতে ঘুমাতে হয়েছিল বলে তার একটু বিশ্রাম দরকার ছিল। তিনি বলেন, ‘আমি হংকং বিমানবন্দরে মেঝেতে ঘুমিয়েছি। তাই দিল্লি বিমানবন্দরে ম্যাসাজ নিতে যাচ্ছি।’

ম্যাসাজ ভালোই সান্ত্বনা পুরস্কার হয়ে দাঁড়ায়। পরে তিনি পায়ের ম্যাসাজকে অসাধারণ বলে বর্ণনা করেন। পা ও পায়ের গোছা এবং পিঠ, কাঁধ ও কোমরের ম্যাসাজে তার খরচ হয়েছে ৩২ পাউন্ড (প্রায় ৪ হাজার রুপি)।

পেশি শিথিল হওয়ার পর তিনি বিমানবন্দরের আরেক পরিচিত কাজ, কেনাকাটায় যান। তিনি বলেন, ‘শপিং এলাকায় ঢুকেছেন এবং একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে নিয়ে কিছু খাওয়ার পরিকল্পনা আছে। ফ্লাইটের তখনো প্রায় ছয় ঘণ্টা বাকি ছিল। এই অভিজ্ঞতা তাকে ভাবিয়েছে, ম্যারাথন লেওভার সইবার বদলে আরেকটি ফ্লাইটে কয়েকশ পাউন্ড খরচ করাই ভালো ছিল কি না।’

মন্তব্যের ঘরে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, আপনার লাউঞ্জের জন্য টাকা দেওয়া উচিত ছিল। আরেকজন বলেছেন, আমার মনে হয় আপনি অপেক্ষার সময়টা ভালোভাবেই সামলেছেন। একজন মন্তব্য করেছেন, আমি দিল্লিতে ১৩ ঘণ্টা কাটিয়ে দিতে পারি।

একজন বলেছেন, আমারও একই ঘটনা হয়েছিল। বিমানবন্দরে ট্রানজিট ভিসা পাওয়া যায়, কিন্তু সেখানকার লোকজন এতই অনভিজ্ঞ ও অসহযোগী যে আমি হাল ছেড়ে দিয়ে বিমানবন্দরেই হোটেল বুক করে ঘুমিয়েছি। আরেকজন বলেছেন, সংস্কারের পর দিল্লির অভ্যন্তরীণ টার্মিনাল আসলে আন্তর্জাতিক টার্মিনালের চেয়ে ভালো। আমিও ১৪ ঘণ্টা আটকা ছিলাম।

এ অভিজ্ঞতার শিক্ষা সহজ দীর্ঘ লেওভার মানেই বিমানবন্দরের বাইরে যাওয়ার সুযোগ নয়। স্টপওভারে বাইরে যেতে চাইলে ভ্রমণসূচি বুক করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা ও ট্রানজিট-প্রবেশের শর্ত যাচাই করে নিতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিমানবন্দরের বাইরে যেতে লাগবে ভিসা, ১৪ ঘণ্টা আটকে রইলো তরুণী

আপডেটের সময় : ০১:০২:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬