নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি শরণখোলাসহ উপকূলবাসীর

  • আপডেটের সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আজ ১৫ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। ১৯ বছর আগে ২০০৭ সালের এই দিনে রাতে তাণ্ডব চালিয়েছিল শতাব্দীর অন্যতম প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলসহ শরণখোলা। ঝড় ও জলোচ্ছ্বাসে শরণখোলাসহ উপকূলীয় জনপদ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে।

ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় এলাকার বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু ও অবকাঠামো। সরকারি হিসাব অনুযায়ী, উপকূলে প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে, শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। তবে শরণখোলার আওতাধীন সুন্দরবনের দুবলারচরের শুঁটকিপল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা বিবেচনায় নিলে বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা আরও কয়েক গুণ বেশি।

সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও শরণখোলায় এখনো দৃশ্যমান সেই ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। টেকসই বেড়িবাঁধ না থাকায় সেদিন নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরো জনপদ। সিডরের নয় বছর পর বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে নির্মাণ করা হয় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ। এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগি থেকে মোরেলগঞ্জ উপজেলা সীমানার ফাঁসিয়াতলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মাণ করা হয় প্রায় ২০ কিলোমিটার বাঁধ।

কিন্তু হস্তান্তরের তিন বছর যেতে না যেতেই বাঁধটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বলেশ্বর নদের তীররক্ষাবাঁধের ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার মূল বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। মাঝেমধ্যে ভাঙনকবলিত স্থানে মেরামত ও জিও ব্যাগ ডাম্পিং করা হলেও তা স্থায়ী হচ্ছে না। একদিকে মেরামত করা হচ্ছে, অন্যদিকে চলছে ভাঙন। সম্ভাব্যতা যাচাই ও নির্মাণে ত্রুটি এবং নদীশাসনের ব্যবস্থা না রেখে বাঁধ নির্মাণের কারণে এটি এখন চরম ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়া মাটির তুলনায় বালুর পরিমাণ বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাঁধের ওপরের অংশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে বালু সরে গিয়ে বাঁধটি মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বাঁধের বর্তমান পরিস্থিতি দেখে আতঙ্কিত বলেশ্বর নদপারের শরণখোলার মানুষ। ভাঙনের ভয়াবহতা তাদের মনে ফিরিয়ে আনছে সিডরের সেই ভয়ংকর রাতের দুঃসহ স্মৃতি।

সিডরে স্বজন ও সহায়-সম্বল হারানো সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদপারের মালেকা বেগম, সিদ্দিকুর রহমান, শাহ আলমসহ অনেকেই জানান, প্রতিবছর নভেম্বর মাস এলেই সিডরের সেই কালরাতের কথা মনে পড়ে। তাদের মতে, সেদিন উঁচু ও টেকসই বেড়িবাঁধ থাকলে এত ক্ষয়ক্ষতি হতো না। তবে সবকিছু হারানোর পর উঁচু বাঁধ নির্মাণ করা হলেও সেটি টেকসই হয়নি।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, নদীশাসন ছাড়া টেকসই বাঁধ নির্মাণ সম্ভব নয়। তৎকালীন সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বাঁধ নির্মাণে নদীশাসনের ব্যবস্থা না রেখে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। মাটির বদলে নদীর বালু ব্যবহার করা হয়েছে। ফলে বাঁধটি শুধু উঁচু হয়েছে, টেকসই হয়নি।

পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে শরণখোলার বগি এলাকার প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটারে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে। এ ছাড়া বাঁধের ওপরের অংশের যেসব স্থানে সিসি ব্লক ধসে গেছে, সেসব স্থানে ব্লক প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাঁধের প্রায় ১৩ কিলোমিটার এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে হলে নদীশাসন প্রয়োজন। এ জন্য প্রায় ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সমীক্ষা শেষে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি শরণখোলাসহ উপকূলবাসীর

আপডেটের সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬