নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের অভাবে মরণফাঁদ তাড়াশের উত্তর ওয়াপদা বাঁধ সড়ক

  • আপডেটের সময় : ০১:০১:০৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ছোট-বড় যানবাহন বিকল্প হিসেবে পৌর শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে। এতে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রকৌশল বিভাগের অধীন সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দের সৃষ্টি হলেও সংস্কারের উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিনই ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্র বলেন, দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটির তিনটি স্থানে বড় বড় গর্ত রয়েছে। এ ছাড়া পুরো সড়কজুড়েই খানাখন্দ। প্রতিদিন ছয় থেকে সাতটি ছোট-বড় যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

সজিব খান নামে আরেক বাসিন্দা বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের অনেক যানবাহন মান্নাননগর থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে যানবাহনগুলো পৌর শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে। এতে শহরে যানজট বাড়ছে।

আজাদ আলী নামে এক ভটভটিচালক বলেন, মাছ নিয়ে আড়তে যাওয়ার পথে তার ভটভটিটি সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। অন্য একটি গাড়ির সাহায্যে গর্ত থেকে ভটভটিটি টেনে তুলতে হবে।

সরেজমিনে দেখা গেছে, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ট্রাক শ্রমিক অফিসসংলগ্ন তিন রাস্তার মোড়ে সড়কের বেশ কিছু অংশ খানাখন্দে ভরা। বেল্লাল খান ও কাঙাল চন্দ্রের বাড়ির সামনেও রয়েছে বড় বড় গর্ত। বিশেষ করে উত্তর ওয়াপদা বাঁধ সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সংযোগ সড়কেও গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে একটি মাছবাহী ভটভটি গর্তে আটকে থাকতে দেখা যায়। ভটভটি থেকে মাছ পড়ে জমে থাকা পানিতে ছড়িয়ে পড়ে। পরে সেই পানি থেকে মাছ সংগ্রহ করতে দেখা যায় শিশু-কিশোরদের।

উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফ দৈনিক ইত্তেফাককে বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের গর্তগুলোতে ইট ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সংস্কারের অভাবে মরণফাঁদ তাড়াশের উত্তর ওয়াপদা বাঁধ সড়ক

আপডেটের সময় : ০১:০১:০৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬