নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হামজাকে পকেটে ঢুকিয়ে রেখেছিলাম’

  • আপডেটের সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ঐ রাতেই বাংলাদেশের অনেক ফুটবলার হোটেল ছেড়েছেন। কেউ গতকাল ভোর থেকে হোটেল ছেড়ে যান। ফ্লাইট জটিলতায় হোটেলে ছিলেন হামজা। জামাল ভূঁইয়ারা বেরিয়ে যাওয়ার সময় হোটেল আঙ্গিনায় দাঁড়িয়ে বলছিলেন তারা রাতে ঘুমাতে পারেননি, তখন অন্যদিকে গুলশানের একটি হোটেলে পাকিস্তানি ফুটবলাররা চিল মুডে।

আনন্দ মুখর। সবাই কেনাকাটায় ব্যস্ত। দলের হেড কোচ হোটেল রুমে গভীর ঘুমে। খেলোয়াড়দেরকে ছুটি দিয়েছেন। সবাই মুক্ত। যে যার মতো বাইরে যাচ্ছেন। ছবি তুলছেন। আড্ডায় ব্যস্ত। মোবাইলে রিল দেখছেন। এক সাথে দশ-বারো জন বাইরে গেলেন। ম্যানেজার শাহজেব আহমেদ খান নোয়া মাইক্রেবাসে কয়েক জনকে নিয়ে বাইরে গেলেন।

বাংলাদেশকে হারিয়ে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান। পাকিস্তানের ফুটবল ইতিহাসে অন্যরকম দিন। বাংলাদেশকে হারিয়ে ড্রেসিং রুমে পিজ্জা খেয়েছেন। ফুটবলাররা বললেন, ‘পিজ্জা অনেক মজা। তার চেয়েও মজা লেগেছে ম্যাচ হারাতে পেরেছি। গোলরক্ষক ইউসুফ বাট, মহিব উল্লাহ, গোলরক্ষক কোচ জাহিদ তাজ, শাহজেব আহমেদ খান, ফুটবলার জুনাইদ আহমেদ শাহ, শায়েক দোস্ত, আলী আকবরদের মধ্যে অতি আনন্দ নেই।

তারা ফাইনালে ভারত নিয়েও ভাবছে না। মাঠের লড়াই মাঠেই হবে। গোলরক্ষক কোচ জাহিদ তাজ বলছিলেন, তুমি কখনো বলতে পারবে না জিতবেই, সবকিছু নির্ভর করে ওপর ওয়ালার ওপর। বাংলাদেশ আগেই ধরে নিয়েছিল তারা চ্যাম্পিয়ন। ওভার কনফিডেন্স ছিল বাংলাদেশের।’ তিনি বলেন, ‘সেমিফাইনালে খেলার জন্য চার জন ফুটবলার আনা হয়েছিল। তারা ইউরোপের বিভিন্ন দলে খেলেন।’

বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে মূল কাজটি করে দিয়েছেন জুনাইদ আহমেদ শাহ। রাকিব হোসেনের শট পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাটকে বিট করে পোস্টের গোড়ায় লেগে বলটা গোল লাইনের ওপর দিয়ে গড়াচ্ছিল। জুনাইদ আহমেদ শাহ সেই বলটা ক্লিয়ার করে বিপদ থেকে বাঁচিয়ে ছিলেন।

৮৬ মিনিটে একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ হাত দিয়ে বল ছুড়ে মারেন। সেই বল গিয়ে জুনাইদ আহমেদ শাহর পায়ে জমা পড়ে। জুনাইদ আহমেদ শাহ বললেন, ‘আমরা জানতাম তোমাদের গোলকিপার একটা ভুল করবে। আমরা সেই অপেক্ষায় ছিলাম। দেখেছ আমি কী করেছি।’ এটা বলেই দেখালেন বলটা কীভাবে থু ঠেলে দিয়েছেন। হোটেল লবিতেই মাঠের ডিজাইনে দেখালেন গোলের ছবি। আব্দুল সামাদ শাহজাদ গোল করলেন।

জুনাইদ আহমেদ শাহ বললেন, হামজাকে দেখার দায়িত্ব দিয়েছিলেন তাকে। হোটেল রুমের ডিজিটাল চাবিটা পকেট থেকে বের করে নাটকের অভিনয় দেখিয়ে বললেন, ‘তোমাদের হামজাকে এভাবে পকেটে ঢুকিয়ে রেখে ছিলাম।’ জুনাইদের অভিনয় দেখে অন্যরা হাসছিলেন। প্রশ্ন করলেন, তোমাদের হামজা সবার সাথে খেলেছে। আমাদের সাথে কী করেছে বলো তো।’ 

জুনাইদ এবার তার কোচের উদ্ধৃতি দিয়ে বলেন, কোচ আমাকে বলেছেন হামজাকে বিরাট কোনো ফুটবলার মনে করো না। ও কোনো খেলোয়াড়ই না। ও কে তুমি গায়ের ওপরে এভাবে বডি দিয়ে আটকে রাখতে পারবে। দেখবে হামজা কিছুই করতে পারবে না- পুরো কথাগুলো হোটেল লবিতে দাঁড়িয়ে অভিনয় করে দেখালেন জুনাইদ আহমেদ শাহ। 

আরেক ফুটবলার তার মোবাইল ফোন থেকে ছবি দেখিয়ে বললেন, তোমাদের সমর্থকরা আমাদেরকে অসম্মান করেছেন। এই দেখো। গ্যালারিতে থাকা ব্যানারের এই ছবিটা দেখো। আমাদের আর্মিকে বুট দিয়ে আঘাত করছে কীভাবে। খেলার মাঠে আমরা এটা আশাকরি না।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘হামজাকে পকেটে ঢুকিয়ে রেখেছিলাম’

আপডেটের সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬