নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ ক্লপ

  • আপডেটের সময় : ১২:২৩:২১ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফার সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, ইনফান্তিনোর দিন শেষ হওয়া উচিত। এমনকি সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের সময়ের চেয়েও বর্তমান পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেছেন ক্লপ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এর আগে বার্লিনে সংবাদ সম্মেলনে ফিফার নেতৃত্ব নিয়ে কথা বলেন ক্লপ। তার মতে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় এখন পরিবর্তন আনা জরুরি।

প বলেন, ‘আমি বহু বছর ধরে ফুটবল অনুসরণ করছি। এ বিষয়ে আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী মানুষ আছেন। তবে আমার মনে হয়, এখন বেশির ভাগ মানুষই একমত হবেন যে পরিবর্তন আনা খুবই যুক্তিসংগত। সেপ ব্লাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তা আমি ভাবিনি। কিন্তু কেউ একজন ঠিক সেটাই করে দেখিয়েছেন।’

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার সভাপতি হন সুইজারল্যান্ডের নাগরিক ইনফান্তিনো। এরপর থেকে তার বেশ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে সমালোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘শান্তি পুরস্কার’ চালুর উদ্যোগ।

ইনফান্তিনোর সমালোচনা করে ক্লপ আরও বলেন, ‘জিয়ান্নি ইনফান্তিনোর বিষয়ে বলবো, নিশ্চিতভাবেই পরবর্তী যিনি আসবেন, তিনি এর চেয়ে ভালো কাজ করতে পারবেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা সভাপতি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ ক্লপ

আপডেটের সময় : ১২:২৩:২১ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬