নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল

  • আপডেটের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক হঠাৎ অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি নির্ভরযোগ্য সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। তবে ‘এনএসএ নেট’ নামে পরিচিত এই নেটওয়ার্কটি অচল হয়ে পড়ার পেছনে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘এনএসএ নেট’ নামক এই বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে অতিগোপনীয় ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করেন। বর্তমানে এই কারিগরি বিভ্রাটের পরিধি ও কারণ খতিয়ে দেখছে এনএসএ। তবে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অভ্যন্তরীণ এই নেটওয়ার্ক অচল হয়ে পড়লেও বর্তমানে এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর ক্ষেত্রে সংস্থাটির সক্ষমতায় কোনো বিঘ্ন ঘটবে না।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও সুরক্ষিত নেটওয়ার্ক চালু রয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন। সেখান থেকে বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তাঁর চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বিমান সংস্থা ও শীর্ষস্থানীয় বড় প্রতিষ্ঠানগুলোতে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যেই এনএসএর এই নেটওয়ার্ক অচল হওয়ার ঘটনা ঘটল। এর আগে গত শুক্রবার দেশজুড়ে একটি সিস্টেমে ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় এবং বহু ফ্লাইট বাতিল করতে হয়। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটির কারণে ওই সমস্যার সৃষ্টি হয়েছিল।

এ ছাড়া তার আগের সপ্তাহে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পৃথক একটি প্রযুক্তিগত বিপর্যয়ে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সেবা ব্যাহত হয়। সে সময় ব্যবহারকারীরা মাইক্রোসফট আউটলুক ও টিমস ব্যবহারে চরম সমস্যায় পড়েন। তবে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনার কোনোটির পেছনেই সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল

আপডেটের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬